সুস্বাস্থ্য নিশিন্দা উপকারিতা

 🔹🔹🔹সুস্বাস্থ্য নিশিন্দা 🔹🔹🔹

নিশিন্দাকে ছোট আকারের পত্রঝরা বৃক্ষ অথবা বড় আকারের গুল্মও বলা যায়। এর গড় উচ্চতা ৪ থেকে ৫ মিটার হয়। পরিবার Verbenaceae. উদ্ভিদ তাত্ত্বিক নাম Vitex negundo Linn. অন্যান্য নাম Samalu, Chaste Tree, Nochi, Nirgundi ইত্যাদি। আমাদের দেশের প্রায় সব জায়গাতেই নিশিন্দা চোখে পড়ে। গাছ খুবই কষ্টসহিষ্ণু এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে পারে। রাস্তার ধার, জমির আইল, বাঁধের ধার, পতিত জমি, বন-জঙ্গল ও পাহাড়ের ঢালে নিশিন্দা গাছ জন্মাতে দেখা যায়। নিশিন্দার ফুল ফোটার মৌসুম বর্ষা ও শরৎকাল। এ সময়ে গাছের শাখা-প্রশাখার অগ্রভাগে লম্বা ঊর্ধ্বমুখী মঞ্জরিতে থোকায় থোকায় ছোট নীলাভ থেকে বেগুনি রঙের ফুল ফোটে। ফুল মঞ্জরির নিচ থেকে ফোটা শুরু হয়ে আস্তে আস্তে উপরেরগুলো ফোটে। ফুটন্ত ফুলের সৌন্দর্য নজরকাড়া। ফুল গন্ধহীন। ফুল শেষে গাছে ফল হয়। ফল আকারে ছোট ও ডিম্বাকৃতির। বীজ থেকে নিশিন্দার বংশবিস্তার করা যায়। নিশিন্দার পাতা, ফুল, ফল, বীজ, মূল সবই ভেষজ গুণে গুণান্বিত। কোথাও কোথাও নিশিন্দা পাতা সেদ্ধ করে ওই পানি দিয়ে শিশুদের গোসল করাতে দেখা যায়। বহুকাল ধরে কৃষিতে রয়েছে এর জৈব ব্যবহার। নিশিন্দা গাছের পাতা রোদে শুকিয়ে গুঁড়া করে বীজের সঙ্গে মিশিয়ে বীজ সংরক্ষণ করলে তাতে পোকার আক্রমণ হয় না। পাতার রস থেকে তৈরি করা জৈব কীটনাশক ব্যবহার পরিবেশসম্মত ও অর্থ সাশ্রয়ী চাষাবাদে ভূমিকা রাখে।

🔹🔹🔹সুস্বাস্থ্য নিশিন্দা উপকারিতাঃ

🔰ব্যথা নিরাময় এর সাহায্য করে।
🔰জ্বর নিরাময়ে সাহায্য করে।
🔰বাত জ্বর নিরাময়ে সাহায্য করে।
🔰বাতব্যথা নিরাময়ে সাহায্য করে।
🔰মাথাব্যথা উপশম সাহায্য করে।
🔰এছাড়া সব ধরনের চর্মরোগ নিরমায়ে সাহায্য করে।
🔰সর্দি নিরাময়ে সাহায্য করে।
🔰হাঁপানি নিরাময়ে সাহায্য করে।
🔰ঠাণ্ডাজনিত রোগে নিশিন্দা বেশ কার্যকর।
🔰এছাড়া নিশিন্দা গাছের শাখা-প্রশাখা ও পাতা পোকা-মাকড় দমন করে।


যোগাযোগ করুনঃ
📞 ০১৫৫৬-৩০৩৯৭৩
📞 ০১৭২৪-৩২১১০১
🏨স্নিগ্ধা ১নং রোড সংলগ্ন, উপশহর রোড, বগুড়া সদর, বগুড়া।
https://www.facebook.com/susastobd

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন